সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতিকে কুপিয়েছে এক বখাটে সন্ত্রাসী যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ করে আহত চিকিৎসক ডা: আজহারুল ইসলাম।
শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে যান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ-বিন-করিম।
এর আগে, বুধবার (১৩ জুলাই) রাত আটটার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেদিনই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চিকিৎসক।
আহত চিকিৎসক দম্পতি হলেন- আশুলিয়ার কুটুরিয়ার আহসানউল্লাহর ছেলে ডাঃ আজহারুল ইসলাম।
তিনি সাভারের এনাম মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার স্ত্রী ডাঃ রুমা আক্তার এবং তাদের শিশু সন্তান তুরফা আক্তার।
অভিযোগ সুত্রে যানা গেছে, বুধবার রাত আটটার দিকে নিজস্ব প্রাইভেটকার যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন আজহারুল ইসলাম। এ সময় সড়কের ভেতর সাইড দিতে গিয়ে রকি দেওয়ান নামে এক যুবক তার প্রাইভেটকারে ধাক্কা দেয়।
পড়ে সেই যুবকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে পাশের একটি খাবার হোটেল থেকে ধাড়ালো চাকু এনে এলোপাথারিভাবে কোপাতে থাকে চিকিৎসক দম্পতিকে।
এ সময় পাশে থাকা রকির স্বজন জামাল দেওয়ান ও কামাল দেওয়ান লাঠি দিয়ে চিকিৎসক দম্পতিকে আঘাত করতে থাকে। এতে চিকিৎসক আজহারুল ও তার স্ত্রী সন্তানের শরিরের বিভিন্ন যায়গায় যখম হয়। পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী চিকিৎসক আজহারুল ইসলাম বলেন, আমি যাচ্ছিলাম বাসার দিকে। হটাৎ করে আমার গাড়ির সাথে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেই ঐ যুবক।
বিষয়টি বলতে গেলে যুবকসহ তার বাবা, চাচা মিলি আমাকে ও আমার স্ত্রী কেউ মারধর করে এবং চাকু দিয়ে কুপায় । আমার স্ত্রীর কোলে থাকা আমার শিশু বাচ্চাও আঘাত পায়। তাদের সাথে আমার আগে কোন ঝামেলা ছিল না। তার পড়েও তারা কেন এ কাজ করলো বিষয়টি আমার জানা নেই।
এ ব্যপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী আজহারুল। আজ আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে তদন্ত করে ব্যবস্থা নিবো।