আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই বংশী নদীতে ভাসছিল গৃহবধূর লাশ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে রিতা আক্তার (২৫) নামের এক গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) বিকেলের দিকে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বংশী নদী থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।

মৃত রিতা আক্তার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কহেলা এলাকার আইয়ুব খানের মেয়ে। স্বামীমোঃ মাহাফুজ খানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে বংশী নদী পাড় দিয়ে যাওয়ার সময় ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে মৃতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। কিন্তু ওই নারীর মরদেহ কিভাবে নদীতে আসলো তা এখনও জানা যায় নি।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) এসআই মোঃ মনিরুজ্জামান বলেন, বংশী নদীতে ভাসমান অবস্থায় ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ