সাভার প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাভার পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সাভার পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি , পৌর যুবলীগ নেতা মোঃ ইমাম হাসান সুমন।
দলের প্রতি ভালোবাসা আর বঙ্গবন্ধু্র আদর্শ বুকে ধারণ করে সাধারণ মানুষের জন্য কাজ করে যাওয়াই যার লক্ষ্য । যেকোনো উৎসব, পার্বন, দুর্যোগ কিংবা জাতীয় দিবসে উপহার সামগ্রী বিতরণ করতে মানুষের হাতে তুলে দিতে কর্মীর ন্যায় কাজ করে যাচ্ছন ।
তিনি বলেন, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগের আদর্শে উজ্জীবিত করে। ঈদ জনগণের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ ,সুখ ও শান্তি।
ঈদে সাভার পৌরবাসী সহ সর্বস্তরের মানুষের দীর্ঘায়ু, সুখ শান্তি কামনা করেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের মানুষের জন্য ভাবেন তাই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ঈদের আনন্দ সকলের জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।