আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ইসলামপুরে গভীর রাতে বোমা বিস্ফোরণে ‘কেঁপে উঠলো’ গ্রাম

জাকির হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে দুইটি টেপ মোড়ানো বোমা নজরদারিতে রেখেছে থানা পুলিশ। বোমা নিষ্ক্রিয় বিষেশজ্ঞ টিমের অপেক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, গতকাল রোববার সকালে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাটকিয়ামারা বিল এলাকায় পাট জাগ দিতে আসা রফিকুল ইসলাম লাল টেপ মাড়ানো একটি বস্তু দেখতে পান। তিনি সেটা পানিতে ফেলে দেন।

পরে একটু এগিয়ে একই ধরণের বস্তু দেখে আশপাশের লোকজনকে জানান। এই বিষয়টি ওয়ার্ড মেম্বারকে জানালে তিনি পুলিশে খরব দেন। পরে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপপরির্দশক রাজিবসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান।

আসাদুজ্জামান বলেন, বোমা দুইটি বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে। বোমা নিষ্ক্রিয় দল আসলে বোমা দুইটি উদ্ধার করা হবে।
এর আগে শনিবার রাতে ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেকাড়া গ্রামের মো. সাইফুল ইসলাম মৃধার ঘরের পেছনে সড়কের বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণ হয়। এ শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

গ্রামের মানুষজন লাইট নিয়ে এগিয়ে এসে বিস্ফোরিত এলাকা থেকে জালের কাঁঠি, লোহা ও কাঁচ উদ্ধার করে।
সাইফুল ইসলাম মৃধার স্ত্রী মোছা. রওশন আরা বেগম বলেন, ‘রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত ৩টার দিকে ঘরের পেছনে বিকট শব্দ হলে আমরা ভয়ে আঁতকে ওঠে।

লাইট নিয়ে বাইরে এসে সড়কে একটি স্থানে টেপ, জর্দার ছেড়া কৌটা, জালের কাঁঠি, লোহা, কাঁচ পড়ে থাকতে দেখতে পাই। পরে সকালে শুনতে পাই বাটকিয়ামারা বিলে বোমা পাওয়া গেছে।

তখন বুঝতে পারলাম রাতে আমাদের ঘরের পেছনেও বোমার বিস্ফোরিত হয়েছিল। এই ঘটনায় গ্রামের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ