আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে পোশাক শ্রমিককে  পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে রড দিয়ে এলোপাথারি পেটানো তিন দিনপর রাকিবুল ইসলাম উজ্জল (২৪) নামের এক পোশাক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (০৪ জুলাই) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির কর্মকর্তা ইউসুফ আলী।

এরআগে, গত শুক্রবার (০১ জুলাই) আশুলিয়ার ভাদাইলের মধ্যপাড়া এলাকায় এই পেটানোর ঘটনা ঘটে। এঘটনায় সেদিনই আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করনে ভুক্তভোগীর পরিবার।

নিহত রাকিবুল ইসলাম উজ্জল বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেডে’ নামের একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।

রাকিবুল ইসলাম উজ্জলের মামাতো ভাই মো: সজিব বলেন, ‘দীর্ঘ দিন আগে উজ্জলের বন্ধু গোলাম রাব্বানীর একটি মেয়ে সংগঠিত ঘটনায় উজ্জলের সাথে মারামারি হয় জুয়েল নামের এক ছেলে সাথে। সেই থেকে গত শুক্রবার রাতে জুয়েল উজ্জলকে ফোন দিয়ে বাসার পাশে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই সুমনসহ ৫-৭ জন লোক ছিলো। উজ্জল সেখান থেকে চলে আসার সময় ‍জুয়েল তার হাত ধরে টেনে নিয়ে মাটিতে ফেলে সবাই মিলে দুই ধাপে রড দিয়ে এলোপাথারীভাবে পিটায়। পরে আমি খবর পেয়ে আহত অবস্থায় উজ্জলকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসা চলাকালে আজ সকালে আমার ভাই মারা যায় বলে জানায় ডাক্তাররা। আমরা আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে সাভার মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে বিষয়টি জনানো হয়েছে। আমরা মরদেহ উদ্ধারে হাসপাতালে যাচ্ছি।

ভুক্তভোগীর পরিবারের সেই অভিযোগ মামলায় রুপান্তরিত হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান চলেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাজু মন্ডল।

সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ