রবিবার ৩ জুলাই বিকেলে মধুমতি মডেল হাউসিং সোসাইটিতে এই গরু ছাগলের হাটের উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ,
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেয়াকত হোসেন, উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন ।
উদ্বোধনের প্রথমে ফিতা কেটে দোয়া করা হয় । গরু ছাগলের হাটের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
গরু ছাগলের হাটের ইজারা নেন মোহাম্মদ নাসির উদ্দিন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌর ছাত্রলীগের মাসুম দেওয়ান, নান্দনিক হাউসিং সোসাইটির কবির হোসেন সহ স্থানীয় সকল ব্যক্তিবর্গ ।
গরুর হাটের ইজারাদার নাসির উদ্দিন জানান এই হাটে তারা শতকরা ৪ টাকা হারে হাসিল আদায় করবেন।