সাভার প্রতিনিধি :
ঢাকার সাভার উপজেলাধীন আমিন বাজার ইউনিয়নে বেদখল হয়ে যাওয়া কেন্দ্রীয় ঈদগা’র জমি উদ্ধারের পর সাভার উপজেলা পরিষদের পক্ষ পরিদর্শন এবং পরে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে আমিনবাজার মাদ্রাসা মসজিদ প্রঙ্গনে এই নাগরিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আমিন বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রকিব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাজহারুল ইসলাম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আমিন বাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রকিব আহমেদের বেদখলকৃত জমি উদ্ধার করে জনগণের স্বার্থে দান করার সাহসী ভুমিকার প্রশংসা করেন।
তিনি আরো বলেন এরকম মহৎ কাজ আমিন বাজারে আগে কেউ করে নাই। তাই আপনারা এলাকাবাসী ভালো কাজে সবসময় রাকিবের পাসে থাকবেন।
পরে ঈদগাঁ মাঠের উন্নয়ন কাজে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২লক্ষ টাকা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজীবের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।