দেলওয়ার হোসাইন,পেকুয়া,কক্সবাজার :
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া পাহাড়িয়াখালীতে জায়গা জবর-দখল নিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর গুড়িয়ে দিল স্থানীয় ভূমিদস্যূরা। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয়দের তৎপরতায় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পায় বিবাদমান পক্ষদয়।
বৃহস্প্রতিবার (৩০জুন) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় দু-প্রতিবেশীদের মধ্যে সীমানা বিরোধ নিয়ে বিকাল ৪ টায় ভাংচুরের এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত কয়েক বছর ধরে পরস্পর প্রতিবেশি সাবেক মেম্বার ইসমাঈলের ছেলে মাষ্টার কামাল গং ও দানু মিয়ার ছেলে ছাবের আহমদের মধ্যে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে জায়গা জবর-দখল করতে মাষ্টার কামাল বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল। মামলা করে ছাবের আহমদ,বুলু আরা বেগমকে দমাতে না পেরে বৃহস্প্রতিবার বিকালে মাষ্টার কামাল গং পূর্ব পরিকল্পিতভাবে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে বিরোধীয় সীমানাস্থলে পুলিশ নিয়ে আসে।
পুলিশ উভয়পক্ষকে থানায় যেতে বলে চলে যায়। পুলিশের কথামত বুলু আরা বেগম স্বামী ও ছেলেদের নিয়ে থানায় চলে যাওয়ার সু্যোগে বিকাল ৪ টায় মাষ্টার কামাল গং ছাবের আহমদের নির্মাণাধীন সীমানা প্রাচীরটি গুড়িয়ে দেয়।
খবর পেয়ে ছাবের আহমদের মেয়ে রেখা ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানালে রেখার উপর হামলার চেষ্টা চালালে রেখা দৌঁড়ে ঘরে ডুকে পড়ে। খবর পেয়ে ছাবের আহমদ ও ছেলেরা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা উভয় পক্ষকে নিভৃত করে।
নতুবা বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যেত বলেও জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
ভূক্তভোগী ছাবের আহমদ জানান, স্থানীয় মাষ্টার কামাল গং পেশী শক্তি ও অর্থের বলে বিগত কয়েক বছর ধরে আমার মালিকানাধীন জায়গা জবর দখলে নিতে মামলা-হামলা করে হয়রাবী করে আসছিল।
সর্বশেষ রেজিষ্ট্রী অফিসে তাদের উপর হামলা করার মিথ্যা নাটক সাজিয়ে আজকেও পেকুয়া থানার পুলিশের মাধ্যমে থানায় যেতে বললে আমিসহ ছেলেদের নিয়ে থানায় উপস্থিত হই।
এ সময় আমরা না থাকার সুবাধে চিহ্নিত ভূমিদস্যূ মাষ্টার কামাল, জামাল উদ্দিন, জহির উদ্দিন ও জামাল উদ্দিনের ২ ছেলে ইমরুল জামাল সিহাত এবং ইফতিসহ বহিরাগত কয়েকজন এসে সীমানা প্রাচীর ভাংচুর করতে থাকে।
ভাংচুরের ঘটনা দেখতে পেয়ে আমার মেয়ে রেখা প্রতিবাদ জানালে জামাল উদ্দিন এবং তার ছেলে সিহাত দা নিয়ে রেখাকে হামলা করতে চাইলে সে দৌঁড়ে ঘরের মধ্যে ডুকে দরজা বন্ধ করে দিলে ওরা দা দিয়ে দরজায় এবং ঘরের চালের টিনে কুপিয়ে লন্ডভন্ড করে ফেলে।
চলিত মাসের গত ২২ তারিখেও একইভাবে হামলা চালিয়ে আমার মেয়ে তাসমিন সোলতানা মুন্নিকে (১৫) গুরুতর আহত করে। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আমি তাদের এ হামলা ও ভাংচুরের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে জানতে ঘটনাস্থলে যাওয়া পেকুয়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) শেখ ফরিদ জানান, সীমানা বিরোধ নিয়ে দু-পক্ষের মধ্যে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিভৃত করে থানায় লিখিত অভিযোগ নিয়ে আসতে পরামর্শ দিয়ে চলে আসি।
এরপর এক পক্ষ ছাবের আহমদ থানায় আসে এবং অপর পক্ষ মাষ্টার কামাল গং থানায় আসেনি। কিছুক্ষণ পর সংবাদ পাই মাষ্টার কামাল গং বিরোধীয় স্থানে ভাংচুর চালাচ্ছে।
ফের ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে দেখি সীমানা দেয়াল,ঘরের দরজা ও চালের টিনে ভাংচুর করেছে। কারা ভাংচুর করেছে তা তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ওসি মহোদয়কে বিস্তারিত অবগত করা হবে।