আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিহাতি উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন

আমিনুল ইসলাম, ঘাটাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতিতে সরকারি আর.এস.পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ১৫ ই জুন উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোজাহারুল ইসলাম তালুকদারকে সভাপতি ও আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লাকে সাধারণ নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এড.মোঃ কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা,সদস্য এড.এ.বি.এম. রিয়াজুল কবির কাওছার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল হক, আনিছুর রহমান (দাদু ভাই),যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি,

নাহার আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সুভাষ চন্দ্র সাহা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু,সদস্য আবু নাসের।

এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের সকল সদস্য সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ