আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

মহানবী (সঃ) কে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে ভাওয়াল সঃ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ 

আশরাফুল আলম রাকিব,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

ভারতে ক্ষমতাসীন বিজেপি’র মহানবীকে হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে অশালীন উক্তি ও কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পণ্য বর্জণের দাবীতে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে

ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা কটূক্তিকারী বিজেপির নেতাদের ফাঁসি দাবী করে বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে সকল প্রকার ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় বন্ধ সহ মহান সংসদে ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবী করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ