আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজের আইসিটি ভবনের উদ্বোধন

সাভার  প্রতিনিধিঃ

ঢাকার সাভারের ইয়ারপুর ইউনিয়নে অবস্থিত জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজের আইসিটি ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।  শনিবার (১১ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ভবনটির উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত ছিলেন।

পরে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ অন্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম,

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু প্রমুখ সহ অন্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ