জাকির হোসেন ( রাজবাড়ী)বালিয়াকান্দি প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন শনিবার ইন্দুরদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বিচনে ৪ জন অভিভাবক সদস্য ও ১জন সংরক্ষিত মহিলা সদ্স্য নির্বাচনের জন্য ২ টি প্যানেল ৫ জন করে মোট ১০ জন প্রার্থী অংশ গ্রহন করে।
নির্বাচনে মো: মো: মোশারফ হোসেন সমর্থিত প্যানেল থেকে অভিভাবক সদস্য হিসেবে মো: মাসুদ মোল্লা, ১২২ মো: সহিদুল ইসলাম ১৩৫, মো: সেলিম মন্ডল ১১৪ ভোট পেয়ে অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা সদ্য হিসেবে তানজিনা জামান ১২৭ ভোট পেয়ে
নির্বাচিত হন ও মো: আতিয়ার রহমানের প্যানেল থেকে আতিয়ার রহমান আতিক ১২২ ভোট পেয়ে অভিভাবক সদ্স্য নির্বাচিত হন। বিদ্যালয়ে ২৭৩ জন ভোটারের মধ্যে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬২ জন ভোটার ভোট প্রদান করে।