আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সাভার প্রতিনিধি :

সাভারে প্লাস্টিকের রশি দিয়ে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অটোরিকশা চালকের পরিচয় সনাক্ত করেছে তার স্ত্রী।

শনিবার (১১ জুন) সকাল ১১ টার দিকে সাভারের আনন্দপুর সিটি লেনের বালুর মাঠ এলাকার একটি পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল।

সাভার রাজাসন মন্ডলপাড়ার এলাকার আবুল হোসেনের গ্যারেজে গত ২ বছর যাবৎ অটোরিকশা চালাত নিহত সহিদ মিয়া। মানিকগঞ্জের বালির টেকের মৃত খেপা মোল্লার ছেলে সহিদ (৪৫)।

অটোরিকশা গ্যারেজ মালিক আবুল হোসেন বলেন গত ১৫ দিন আগে আনন্দপুর গাবতলা এলাকায় রাত ১২ টার দিকে একই কায়দায় তার আরও একটি অটোরিকশা ছিনতাই হয়েছে চালক কে হাত পা বেধে অটোরিকশাটি নিয়ে যায়। নিহতের স্ত্রী লাইলী বেগম বলেন গতকাল সন্ধায় তার স্বামী অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

সাভার থানার উপপরিদর্শক সিকদার হারুন রসিদ বলেন অটোরিকশা ছিনতাই করতেই চালক কে হত্যা করা হয়েছে। সাভার  থানায় হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ