আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী

জাকির হোসেন (রাজবাড়ি) বালিয়াকান্দি প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী।

বিয়ের প্রাপ্ত বয়স না হওয়ায় বিয়ের সকল আনুষ্ঠানিকতা ও কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

আর এ কাজে সহযোগিতা করেন কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধিগণ।শুক্রবার (১০জুন) দুপুরে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের আশ্চর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা বলেন- গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি,আশ্চর্যপুর গ্রামের এক অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে।

খবর শোনার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনকে নির্দেশ দিলে তিনি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলে গিয়ে তারা বাল্যবিবাহের সত্যতা পেলে তাৎক্ষণিক ভাবে ঐ বিয়ে বন্ধ করে দেয়।

সেই সাথে “১৮ বছর পূর্ণ না হলে তারা তাদের মেয়েকে বিয়ে দিবেন না”-এই বলে ঐ কিশোরীর অভিভাবকের কাছ থেকে লিখিত অঙ্গিকারনামা নেওয়া হয়।

বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশমতে উত্তম কুমার গোস্বামীর নেতৃত্বে কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তাৎক্ষণিক ভাবে বিয়ে বন্ধ করা হয়।
এসআই শহিদুল ইসলাম সহ বালিয়াকান্দি থানার তিনজন সদস্য এ কাজে সহযোগিতা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ