আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে হত্যাসহ ৮ মামলার আসামি সস্ত্রীক মাদকসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসাহি দম্পতিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এদের মধ্যে একজন হত্যা মামলাসহ ৮ টি মামলার আসামি।

শুক্রবার (৩ জুন) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম। এর আগে গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- কুষ্টিয়া জেলার ঈদগাহ এলাকার বারেকের ছেলে মাইকেল (৩২) ও তার স্ত্রী তমা (২৫), তিনি সাভারের আড়াপাড়া বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী তুহিনের মেয়ে। বেশ কয়েক বছর আগে মাইকেল তমাকে বিয়ে করে ঘর জামাই হিসেবে ওই এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আড়াপাড়ার বালুর মাঠ এলাকার তুহিনের বাড়িতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ।

এসময় ইয়াবা ও গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাইকেল সাভারের কামাল রোড এলাকায় বাড়িতে ঢুকে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার প্রধান আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে তাদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ