আমিনুল ইসলাম ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে।
আলোচনা সভার মাধ্যমে আমির আলী সভাপতি ও রহিম উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৭মে (শুক্রবার) বিকালে আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সাগরদিঘী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আশরাফুল ইসলাম টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শুকুর রহমান মাস্টার,সাগরদিঘি ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মামুন,
সাগরদিঘী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনছার আলী, ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহাদত হাজী, সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।
সভাপরিচালনা করেন, দেলোয়ার মাস্টার।