নিজস্ব প্রতিবেদক, কালিহাতী :
টাঙ্গাইলের কালিহাতীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত জহিরুল ইসলাম (৩২) উপজেলার পাইকড়া ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে। শুক্রবার (২৭ মে ) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আাজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুর গ্রামে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ওই এলাকার কয়েকজন বখাটে তার সাথে কথা কাটাকাটি হয়। এসময় তারা আজিজুলকে বেধরক মারপিট করে।
এরই জের ধরে পরদিন শুক্রবার সিহরাইল গ্রামের কয়েকজন মিলে গোপালপুর গ্রামে গিয়ে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।
খবর পেয়ে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হয়েছেন।
পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন। আরেক জনের অবস্থা খুব খারাপ।
কালিহাতী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।