আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

গণধর্ষণ মামলার আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারে প্রায় ৭ মাস প্রেমের পর প্রেমিকা পোশাক শ্রমিককে ধর্ষণের পর গণধর্ষণের জন্য বন্ধুদের হাতে তুলে দিয়েছে প্রেমিক। গণধর্ষণের দায়ে প্রেমিক রবিউলকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৫ মে) দুপুরে গ্রেপ্তার রবিউলকে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হয়েছে। এর আগে অভিযান পরিচালনা করে সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম নওগাঁ জেলার ধামুইরহাট থানার বিন্দুখাশ গ্রামের আজিজুল হক ওরফে আজিজা হকের ছেলে। অন্যান্য আসিরা হলেন, সাভারের কলমা এলাকার শাহজাহানের ছেলে শহিদুল ইসলাম (২৭),

সাভারের জিনজিরা এলাকার আব্দুল ওহাবের ছেলে মনির হোসেন ওরফে মনির কসাই (৪০) ও জিনজিরা এলাকার আবু ইউসুফের ছেলে মো. রবিন (২৭) সহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন জন।

ভুক্তভোগী বলেন, রবিউলের সাথে প্রায়৭ মাস ধরে প্রেমের সম্পর্কে জড়ায় ভুক্তভোগী। পরে জন্মদিনের পার্টির কথা বলে গত ২৩ মে সন্ধ্যায় সাভার সদর  ইউনিয়নের কলমা এলাকার আকবর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

সেখানে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে তার বন্ধুদের হাতে তুলে দেয়। এসময় তারা মারধর করে পালাক্রমে আরও ৬ জন ধর্ষণ করে।

এসময় ভুক্তভোগী অসুস্থ্য হয়ে পরলে অনেক কষ্টে বাসায় ফিরে যায়। পরে থানায় অভিযোগ দায়ের করা হলে রবিউলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, গ্রেপ্তার রবিউলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির বলেন, সাভারের কলমা এলাকা থেকে গণধর্ষণের অভিযোগে রবিউলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ