আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ঈদগাহ মাঠের বেদখল জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আমিনবাজারে ঈদগাহ মাঠের বেদখল কৃত জমি উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কার্যক্রম শুরু করেছে স্থানীয় চেয়ারম্যান রকিব আহমেদ।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় মদিনাতুল উলুম মসজিদের পাশে আমিন ঈদগাহ মাঠের জমি উদ্ধারে পরিদর্শনে যান তিনি।

জানা গেছে, মসজিদ ও ঈদগাহ মাঠের জমি মিলে সেখানে জমি ৮০ শতাংশ। এর মধ্যে মসজিদে আছে ২৪ শতাংশ বাকি ঈদগাহ মাঠের জমি ৫৬ শতাংশ দখল করেছে আমিন বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন এর বোন জামাই মাখন মিয়া ।

সেই জমি উদ্ধারে আজ সকাল থেকে কার্যক্রম শুরু করেছে। জমিটি উদ্ধারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন৷

পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ঢাকা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বসির আহমেদ বলেন, আমারা অনেক দিন যাবৎ দেখে এসেছি এই জমিটি বেদখল করে আসচ্ছে সাবেক চেয়ারম্যানের একটি চক্র।

আমরাহ স্থানীরা যারা আছি সবাই মিলে বর্তমান চেয়ারম্যান রকিব আহম্মেদ এর কাছে গিয়ে বিষয়টি জানালে চেয়ারম্যান আজ এখানে আসে। আজ জমিটি উদ্ধারে কাজ চলছে৷

এ বিষয়ে আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, যে আমিন সাহেবের নামে আমাদের আমিবাজার আজ। সেই আমিন সাহেবের নামেই এই ঈদগাহ মাঠ।

সেই আমিন সাহেব এই ঈদগাহ মাঠটিসহ ৮০ শতাংশ জমি দান করে গেছেন। এই জমিটা কালের বিবর্তনে বেদখল হয়েছিলো।

তাই এলাকাবাসীর সাথে একত্রে আমরা জমিটি উদ্ধারে কাজ করছি। আজ জমিটি মেপে সীমানা নির্ধারনের জন্য পিলার দিয়ে দেওয়া হচ্ছে।

ঈদগাহ মাঠ উদ্ধারের বিষয়টি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজাহারুল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ