আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দি উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জাকির হোসেন রাজবাড়ী প্রতিনিধিঃ

বালিয়াকান্দি উপজেলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব -১৭ ) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বহরপুর ইউনিয়ন দল ১-০ গোলে জামালপুর ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম।

এ সময় জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, উপস্থিত বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম সহ আরো অনেকে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ