আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিহাতী পৌর আ.লীগের সভাপতি আব্দুল মালেক  সম্পাদক  আলমগীর 

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতী পৌর আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২১ মে) কালিহাতী শফি চত্বরে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল ০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী (এম.পি)।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আ. লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আ. লীগের সহ-সভাপতি আনিছুর রহমান দাদু ভাই,
টাঙ্গাইল জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জান স্মৃতি,

টাঙ্গাইল জেলা আ. লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, টাঙ্গাইল জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, সদস্য আবু নাসের প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার‌ প্রমুখ।
সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার ও
সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনকে ঘোষণা করা হয়। উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের জন‍্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ