নিজস্ব প্রতিবেদক :
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিজেই মাদক বিরোধী অভিযান শুরু করেছেন।
শনিবার (২১ মে) দুপুরে
তেঁতুলঝোড়া কলেজের উত্তর পাশে, হল-মার্ক গেইট সংলগ্ন একটি ঝুপড়ি ঘর থেকে প্রায় ১ কেজি পরিমাণ গাঁজাসহ এক নারীকে পুলিশে তুলে দেন তিনি।

অভিযান চলাকালে টেনারি ফারি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা মাদক ও ধৃত নারীকে আটক করে থানায় নিয়ে যান।
অভিযানে চেয়ারম্যান ফখরুল আলম সমর ছাড়াও এস আই আবু জাফর সিদ্দিকী সহ এলাকার সর্বস্তুরের জনতা অংশ নেন।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর জানান ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য সিন্ডিকেট এই রকম ঝুপড়ি ঘরের আদলে আস্তানা বানিয়ে তাতে মদ, ইয়াবা সহ মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে।
এতে একদিকে যেমন এলাকার যুব সমাজ ধ্বঃস হচ্ছে, তেমনি সামাজিক অপরাধও বেড়ে গেছে। তাই এসবের বিরুদ্ধে তিনি পুরো পরিষদকে কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন।
তিনি আরো জানান- নির্বাচনী ওয়াদা মতে তিনি পুরো তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছেন। পর্যায়ক্রমে মদ, ইয়াবাসহ সকল প্রকার মাদকের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন।
যে কোন মূল্যে তিনি এই ইউনিয়নকে মাদকমুক্ত করবেন। পাশাপাশি সকল প্রকার অপরাধ দমন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের এমন সাহসী অভিযানের প্রশংসা করে এলাকাবাসী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ- দীর্ঘদিন অসংখ্য সিন্ডিকেট মদ, ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকের বিক্রি করে আসছে ।
এ কারণে পুরো এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিনত হতে যাচ্ছিলো। অবশেষে ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের পদক্ষেপ এর ফলে এলাকাটি মাদকমুক্ত হবে। টেনারি ফাড়ির পুলিশ জানান আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।