গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক:
কালিহাতী আর এসব পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে কালিহাতী মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ ২০২২উদযাপন সহপাঠ্যক্রম ও
সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার সকালে ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন আর এসব পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিভিন্ন ইভেন্টে ৩৫০ছাএ_ছাত্রী অংশগ্রহণ করেন।এতে৩৫টি মাধ্যমিক বিদ্যালয়,৭টি কলেজ,১০টি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।
প্রতিযোগিতায় ছিল দেশত্ববোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সংগীত,হাম,নাত ,গনিত । পরবর্তীতে শিক্ষার্থীদের মেধার মূল্যায়নে পুরস্কার বিতরণ করা হবে।