আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিঙ্গাইরে মাদকসহ গ্রেফতার-৭

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ তাদের আটক করেন।

আটকরা হলেন, চারিগ্রাম এলাকার মোঃ ওবায়দুল(২৪), হোসেন আলী(২৩), শায়েস্তা ইউনিয়নের কানাই নগর এলাকার কালা চান মোল্লা(৩৫), গোবিন্দল এলাকার আবুল হোসেন(৫০), জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম এলাকার জব্বার মিয়া(২৮),ধল্লা ইউনিয়নের পূর্ব সুদক্ষিরা এলাকার শাহিন আলম(২২),

জামালপুর জেলার খোরশেদ আলী(৪৩)। এসময় আটককৃতদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন,২০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক(এসআই) মাসুদ রানা জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এসময় সিঙ্গাইর, ধল্লা, শায়েস্তা, চারিগ্রাম ইউনিয়ন থেকে ৭ জনকে মাদকসহ আটক করা হয়। সোমবার ৫ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান স্যার ওপেন হাউস ডেতে সিঙ্গাইরকে মাদক মুক্ত করার ঘোষণা দেন। সেই লক্ষ্যে সিঙ্গাইরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ