আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি :

সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন করার লক্ষ্যে সাভারে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের গেন্ডা মহল্লায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সার্ন্স এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কন্সান্স এর পরিচালক ড. পিটার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন,

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ কামরুন্নাহারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিওয়াই হাই ক্লাবের কার্যকারী কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ