আশরাফুল আলম রাকিব, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলায় পোশাক শ্রমিক আয়েশা আক্তার রিতু নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বাঘেরবাজারের বানিয়ারচালা এলাকায় কফিল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার রিতু ময়মনসিংহের গফরগাঁও থানার খারুয়া গ্রামের জহিরুলের স্ত্রী।
সে ভাড়া থেকে গোন্ডেন রিফিট গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে বানিয়ারচালা এলাকায় বাসা ভাড়া নিয়ে গার্মেন্টসে কাজ করে আসছেন।
এক বছর আগে পারিবারিক কলহের জেরে ভাড়া বাসা থেকে একাই চলে যায় স্বামী জহিরুল। পরে চার বছরের ছেলে হোসাইন আলীকে নিয়ে একাই থাকতেন।
সম্প্রতি নিহতের স্বামী এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আয়েশা আক্তার রিতু। এ কারণে সে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, আয়েশা আক্তার রিতু নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।