আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত এবং তার স্ত্রী জেরিন আক্তার আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) বিকেলে উপজেলার মাকিশ বাতান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম কুমিল্লা জেলার ইলাহাবাদ এলাকার মোহাম্মদ আকবর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম দীর্ঘদিন থেকে গাজীপুরের কালিয়াকৈরে বসবাস করেন। তিনি উপজেলার গোয়ালবাথান এলাকার জাহিদুল ইসলামের মেয়ে জেরিন আক্তারকে বিয়ে করেন।

স্বামী-স্ত্রী দু’জনেই বঙ্গবন্ধু হাইটেক সিটিতে চাকরি করতেন। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল যোগে তারা অফিসে আসেন। অফিস শেষ হওয়ার পর মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় বঙ্গবন্ধু হাইটেক সিটির সামনে বাহিরে থেকে আসা একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় জেরিন আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) মো. শওকত আলী জানান, শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ