আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ইটভাটার আগুনে পোড়া ধানের ক্ষতিপূরণ দাবি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ইটভাটার চিমনি থেকে ছেড়ে দেয়া আগুনে পুড়ে যাওয়া ধান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

রবিবার (৮ মে) সকালে উপজেলার গাঙ্গুটিয়া ও কুশুরা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক পুড়ে যাওয়া ধানের ছড়াসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি মিছিল করেন।

কৃষকরা জানান, উপজেলার বৈংখতলা এলাকার নূর ব্রিকস, দুর্গাপুর গড়াইল এলাকার খান ব্রিকস, মদিনা ব্রিকস ও জালসা এলাকার রাহাত ব্রিকসের চিমনি থেকে আগুন ছেড়ে দেওয়ায় কয়েকটি গ্রামের মৌসুমি ইরিধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে শত শত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে মিছিল করেন তারা।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, কৃষকরা লিখিত অভিযোগ দিয়েছেন। তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নির্ধারণে কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বললে তিনিও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।

এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ওই ইটভাটাগুলো অবৈধ কি না তা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ