নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের সড়কগুলোতে যাত্রী চাপ অনেকটাই কমে গেছে। এছাড়া সড়কগুলোতে যানবাহনের চাপ নেই বললেই চলে।
পুলিশ বলছে, পোশাক কারখানা ছুটি হওয়ার পর ঈদে ঘরমুখো শ্রমিকরা রাতে রাতেই রিজার্ভ পরিবহন যোগে বাড়িতে ফিরেছে। একারনে গতরাতে সাভারের সড়কগুলোতে যানবাহন ও যাত্রীর চাপ অনেকটাই বেশি ছিল।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, সাভারের সড়কগুলোতে রাতে যাত্রী ও পরিবহনের চাপ অনেকটাই বেশি ছিল।
সকালে যাত্রী ও পরিবহনের চাপ কমে গেছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কগুলোতে পরিবহন ও যাত্রীর চাপ বারতে পারে।
তিনি বলেন, আমিনবাজার থেকে চন্দ্রা ও নবীনগর থেকে ধামরাই পর্যন্ত আমাদের ২৫ টি টিমে প্রায় দেড়শতাধিক পুলিশ কাজ করছেন। আমরা ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে রয়েছি।