রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:
করোনার কারণে দুই বছর নামযজ্ঞ উৎসব বন্ধ থাকার পর অবশেষে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আসায় ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দিরে নামযজ্ঞ ও লীলাকীর্তন উৎসব উদযাপিত।
১৫ই বৈশাখ ভাগবত পাঠ শুরু হওয়ার পর একটানা ১২দিন ভাগবত পাঠান্তে শুভ অধিবাস অন্তে ১৩ হতে ১৫ই বৈশাখ দেশের খ্যতমান ৬টি দলের পরিবেশনায় নামযজ্ঞ শেষে ১৬ই বৈশাখ
ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে ৭৮তম বাৎসরিক নামযজ্ঞ উৎসবের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
লীলাকীর্তন পরিবেশন করেছেন অমল ব্যানার্জী(ফরিদপুর), নিমাই পাল (রাজবাড়ী), আশালতা মন্ডল( সাতক্ষীরা) দল সমূহ।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ধামরাই পৌর আ’লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ও প্রাক্তন পৌর কাউন্সিলর তোবারক হোসেন কামাল,
ধামরাই পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল চন্দ্র সরকার, অনুষ্ঠানের সঞ্চালক ও যশোমাধব মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, শ্রীশ্রী যশোমাধব শ্রীনাম সংকীর্তন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রাণ গোপাল পাল,
উৎসব উদযাপন কমিটি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু), সাধারণ সম্পাদক অশোক কুমার পাল (ভম্বল) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।