নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন আশুলিয়া থানা যুবলীগ।
শনিবার (৩০এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়া (ছয় তলা) রুপায়ণ স্বপ্নবিলাস মাঠে নগদ অর্থসহ এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাবু সুব্রত পাল যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাবু জয়দেব পাল নন্দী প্রচার-প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান,আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠা সভাপতি ফারুক হাসান তুহিন,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ মাস্টার ভুইঁয়া।
এসময় সমাজের পিছিয়ে পড়া অসহায় দুস্ত ৫০০ পরিবারের মাঝে, ২ কেজি পোলার চাউল, ১ কেজি তরল দুধ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, দুই প্যাকেট সেমাইসহ নগদ ৫০০ টাকা প্রদান করা হয়।
এ-সময় আরও উপস্থিত ছিলেন,ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নুরুল আমিন সরকার, যুগ্ম আহ্বায়ক সোহেল সরকার, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবর, আশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত পাপ্পু, সাধারণ সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।