মোঃ শামীম হোসেন:
সাভারে ঈদ আনন্দ উপভোগ করতে অসহায়, প্রতিবন্ধি ও বেদে সম্প্রদায়ের দরিদ্র শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সাভার পৌর জামসিং হাউজিং সোসাইটি এলাকায় বিএসবি সীমা হামিদ স্কুলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সহধর্মিণী সীমা হামিদ।
শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি এবং নগদ অর্থ প্রদান করা হয়।
বিতরণ শেষে বাঁধন সোসাইটি অফ বাংলাদেশ ও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান সীমা হামিদ বলেন, করোনা মহামারীতে আমি জামসিং এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার লক্ষ্যে এই শিক্ষা সহায়তা কার্যক্রমটি মূলত আমার ছেলে জারিফ হামিদের অর্থায়নে শুরু করি।
তিনি আরো বলেন, এই এলাকায় বিএসবি সীমা হামিদ স্কুলকে একটি আদর্শ মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমার সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএসবি সীমা হামিদ স্কুলের প্রধান শিক্ষক মারুফ হোসেন রাজা।