নিজস্ব প্রতিবেদক :
সাভারে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়-দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৯শে এপ্রিল (২৭ রমজান) বিকেলে সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চাপাঁইন এলাকায় প্রায় ১ হাজার রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে মাস ব্যাপি স্বেচ্ছাসেবক লীগের ইফতার বিতরণ চলছে। সেই ধারাবাহিকতা আজ সাভারে ইফতার বিতরণ করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুজন আহম্মেদ রানার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফ ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতাম,
সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রানা,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি হাজী মারফ আলী,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন,
যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আঃ রহমান বেপারি,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।