গৌরাঙ্গ বিশ্বাস নিজস্ব প্রতিবেদক :
ঈদকে সামনে রেখে দুই শতাধিক দুঃস্থ্য পরিবারের মাঝে চাউল, চিনি, সেমাই, গুরু দুধ, ও শিশুদের বিভিন্ন ধরনের জামা কাপড়, হুইল চেয়ার, সেলাই মেশিন, বৈদ্যুতিক পাকা বিতরন করেন।
২৯ এপ্রিল শুক্রবার কালিহাতী উপজেলার নাগবাড়ী গ্রামে আদনান শাহেদ তন্ময় স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান শাজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফাতিমা নওরিন মেরী।
এসময় উপস্থিত ছিলেন, ইন্জিনিয়ার তোফাজ্জল হোসেন, জেলা হিউম্যান রিভিউ সোসাইটি সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কালিহাতি প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন ও শাহ আলম, উপজেলা সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী,
কালিহাতী প্রেসক্লাব নেতা আনিছুর রহমান শেলী, স্থানীয়দের মধ্যে মাসুদ পারবেজ, সোনা মিয়া নান্টু প্রমুখ।
প্রধান অতিথি ফাতিমা নওরিন মেরী বলেন, আমি আপনাদের কিছু ঈদ উপহার সামগ্রী ও কিছু খাবার আপনাদের হাতে তোলে দিতে পারলাম এই জন্য আমি ধন্য মনে করছি। আমি কোন রাজনিতি করার জন্য নয় মানুষের কল্যাণে কাজ করতে চাই।