আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে অবৈধ টোল বন্ধের নির্দেশ, মেয়রকে কারন দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে পৌরসভা এলাকার সড়কে চলমান গাড়ি থেকে ইজারার নামে পার্কিং টোল আদায় বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া পার্কিং টোল আদায় বন্ধে ২০১৫ সালের ৩রা ডিসেম্বর সরকারের দেয়া নির্দেশনা অমান্য করার ঘটনায় মেয়রকে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

নির্দেশে বলা হয়, ধামরাই পৌরসভার ইজারাদারের নাম দিয়ে মহাসড়কে ইজারা বিজ্ঞপ্তি ও সড়কে চলমান গাড়ি থেকে পার্কিং টোল তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই অর্থ আদায় বন্ধ করে ও বিষয়টি স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়।

আরেক নির্দেশনায় বলা হয়, ধামরাই পৌরসভায় চলমান গাড়ি থেকে ইজারাদাররা যে অর্থ আদায় করা হচ্ছে তাতে ২০১৫ সালের ৩রা ডিসেম্বর সরকারের দেয়া নির্দেশনা অমান্য করা হয়েছে।

এবিষয়ে চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে মেয়রকে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।
নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, আমি জবাব দিতে যাবো কেন, জবাব দিবে মন্ত্রণালয়। আমাকে চিঠি কেন দিবে?

এসময় তিনি দাবি করেন, ধামরাই পৌরসভার পক্ষ থেকে স্থানীয় আঞ্চলিক সড়কে পার্কিং এর টোল ব্যতিত মহাসড়ক থেকে কোন টোল আদায় করা হয়না।

উল্লেখ্য ধামরাই পৌর এলাকার উপর দিয়ে যাওয়া ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে ইজারার নামে বিভিন্ন যানবাহন থেকে টোলের নামে চাঁদা আদায় করে আসছে ইজারাদাররা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ