আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে উপহার তুলে দেয় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

বৃহস্পতিবার সকালে হেমায়েতপুর চেয়ারম্যান বাড়ির সামনে ঈদুল ফিতর উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিজ তহবিল থেকে ৮০০ শাড়ি ও ৩০০ লুঙ্গি বিতরণ করেন।

সাভারের বিভিন্ন জায়গা হতে আশা প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়ে ফখরুল আলম সমর বলেন সমাজে অসহায় মানুষ গুলি ঈদের আনন্দ পরিবারের সাথে যেন ভাগাভাগি করে পালন করতে সেই চেষ্টা করেন। প্রতি বছরই তিনি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী পোলার চাল, সেমাই চিনি, ডাল, তেল বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ