আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২২ পালিত

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক :

সঠিক পুষ্টিতে সুস্থ্যজীবন” প্রতিপাদ্য করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের বাস্তবায়নে (২৩শে এপ্রিল হইতে ২৯শে এপ্রিল পর্যন্ত,

জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২২ উপলক্ষে ঢাকা জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮শে এপ্রিল -২০২২) ধামরাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা’র সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।

এ’সময় উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস সহ অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ