আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ এর উদ্যােগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ঈদ উপহার ও ইফতারের আয়োজন করেন।

বুধবার বিকেলে আমিন বাজার এলাকায় একটি মাদ্রাসায় প্রায় ৫ হাজার লোকের ইফতারির আয়োজন করে হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ঈদ উপহার ও ইফতার মাহফিলেও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাবেক খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি।

ঢাকা ১৬ আসনে এমপি ইলিয়াস মোল্লা, ঢাকা ১৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আগা খাঁন মিন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

আগা খাঁন মিন্টু বলেন আমি এই এলাকার সন্তান আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে মহান জাতীয় সংসদ সদস্য হতে পেরেছি।

আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ আজ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ঈদ উপহার দিয়েছেন তাতে মুক্তিযোদ্ধারা খুশি।

আমার দরজা আপনারদের জন্য সব সময় খোলা থাকবে। আপনাদের যে কোন কাজে আসলে আমাকে বলবেন।

আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মাননা দেওয়া হলো সেই সম্মাননার সৌজন্য রয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

মীরপুর আমিন বাজার ও আশে পাশের প্রায় ৫০ জনের মতো বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ঈদ উপহার প্রদান করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,

সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দোয়া ইফতার মাহফিলে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ