আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিবেশী তিনবেলা আহার ফাউন্ডেশনের মাস ব্যাপি ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারে প্রতিবেশী তিনবেলা আহার ফাউন্ডেশনের মাস ব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি চলছে। অসহায় ও দরিদ্র মানুষের প্রতিদিন কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মঙ্গলবার ২৬ এপ্রিল বিকেলে সাভার নিউ মার্কেটের সামনে প্রতিবেশী তিনবেলা আহার ফাউন্ডেশনের উপদেষ্টা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর অনুপ্রেরণায় প্রতিদিন ইফতার বিতরণ অব্যাহত রয়েছে।

এই ফাউন্ডেশনের সভাপতি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল বলেন মাস ব্যাপি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে তারা সহযোগিতা করে যাচ্ছেন।

আগামীতেও তারা এই ধারা চলমান রাখবেন। প্রতিবেশী তিনবেলা আহার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত থেকে মঙ্গলবার  ৩ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ