আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

অবশেষে সেই আত্মহত্যা করা  কিশোরের লাশ দাফন 

নিজস্ব প্রতিবেদক :
সাভার পৌর এলাকায় চোর-ছিনতাইকারী বলে গালির অপবাদ সইতে না পেরে বাসায় এসে আত্মহত্যা করেছে আরাফাত (১০) নামের এক শিশু।
বাবা-মা ছাড়া এতিম এই শিশুকে দাফনের জন্য ৫ হাজার টাকা দাবি করে কবরস্থান কর্তৃপক্ষ। এই জন্য নাতির মরদেহ দাফন করাতে বিভিন্ন মানুষের দ্বাড়ে দ্বাড়ে ঘুরছেন জরিনা বেগম (৬০)।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আরাফাতকে সাভারের দেওঁগা মুসলিম কবস্থানে দাফনের জন্য কথা বলতে গেলে এই টাকা দাবি করা হয় বলেছেন জানিয়েছেন নিহত শিশুর দাদি জরিনা বেগম।
এরআগে, গতকাল সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সাভার পৌর এলাকার দেঁওগায়ে কামালের বাড়ি থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর আরাফাত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কালিবাজার গ্রামের জিন্নার ছেলে। সে সাভারে দেঁওগায়ে তার দাদির বাড়িতে থাকলো। শিশুটির বাবা-মা তার দাদির কাছে রেখে আলাদা হয়েছে যার যার মত সংসার করছেন। তাদের সাথে এখন আর কোনো যোগাযোগ নেই জরিনা বেগমের।
নিহত আরাফাতের দাদি জরিনা বেগম  বলেন, বাপ-মায়ে চলে যাওয়ার পর আরাফাত আমার সাথে সাভারেই থাকতো। আমি শুনতে পরেছি কে বা কারা আরাফাতকে চোর-ছিনতাইকারী বলে গালিগালাজ করে।
পরে গতকাল দুপুরে আমি বাসায় না থাকলে সে গলায় দড়ি দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুঁলে আত্নহত্যা করে। তার মরদেহ পুলিশ এসে উদ্ধার করে। মঙ্গলবার সকালে আরাফাতকে দাফনের জন্য কবস্থানে গিয়েছিলাম কথা বলতে। কিন্তু টাকা চায় ৫ হাজার।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমি অনেক জায়গায় গিয়েছি, এখনো যাচ্ছি। আমরা গরিব মানুষ এই এতিম ছেলের বাবা-মাও নেই। আমি ভিক্ষা করে আরাফাতের (ময়নাতদন্তের), কাপর ও বাশ কেনার টাকা জোগার করেছি। এই টাকা হুট করে এখন কোথায় পাবো।
দেওঁগা মুসলিম কবস্থানের কোষাদ্যক্ষ দ্বায়িত্ব থাকা জাহাঙ্গীর খাঁন  বলেন, এটা আমাদের কবরস্থানের নিয়ম। এটা একটি সামাজিক কবরস্থান। এই জায়গায় কাউকে (দাফন) মাটি দিতে গেলে টাকা লাগে। এখানে আমরা সবাই এটা নিয়ম করে নিয়েছি।
এই টাকাটা উন্নয়নের কাজে লাগানো হয়। যে ছেলেটি মারা গেছে সেই ছেলেটির মাটি এখানে তো দেওয়া যায় না। আমরাদের কবরস্থানের নিয়ম দেওগার বাইরে কোনো লোক এখানের মাটি দেওয়া হবে না। তারপরেও ছেলেটি যেহতু দেওগায় ভাড়া থাকতো আমি বলে এই কবরস্থানে মাটি দেওয়ার জন্য রেডি করার জন্য বলছি।
কবরস্থানটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন  বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমাদের এলাকায় ছেলেটি থাকতো। ছেলেটির জন্য তার দাদি আমাদের বাসায় এসেও সাহায্য নিয়ে গেছে। আর দাফনের ব্যপারে আমি এখনো কোনো কিছু শুনি নি। আমাদের কবরস্থানের কিছু নিয়ম আছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, ময়নাতদন্তের শেষে বিকেলে পরিবারের কাছে শিশুর লাশ  হস্তান্তর করা হয়েছে।
কিশোরের দাদি জরিনা বেগম বলেন শেষ বাবের মতো একবার এসে দেখে যাও বাবা আমার নাতিকে একটু  পরে দেওগাঁও কবরস্থানে দাফন করা হবে।
সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল ৫ হাজার টাকা প্রদান করে কবরস্থান কমিটিকে। টাকা  দেওয়ার পরই স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মিদের সহযোগিতা শিশু আরাফাতের লাশ দাফন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ