জাকির হোসেন রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী গোয়েন্দা শাখা ডিবি অফিস সুত্রে জানা যায়,
রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জমান দিকনির্দেশনায় ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে
২৪এপ্রিল (রবিবার) গোপন সংবাদরে ভিত্তিতে।
রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ আকাশ শেখ(২০), পিতা-রমজান শেখ এর বসত বাড়ীর পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ শরিফুল ইসলাম(২৪), পিতা- মোঃ হাসমত খাঁন,,
২। মোঃ মারুফ রানা মন্ডল(২২), পিতা-মোঃ আবু বক্কার, ৩। মেঃ মারুফ হোসেন(রাফসান)(১৯), পিতা-মোঃ মামুনুর রশিদ, সর্ব থানা-কালুখালী জেলা-রাজবাড়ীদেরকে, ২০৫ (দুইশত পাঁচ) পিছ ইয়াবা ট্যাবলেট (মূল্য অনুমান মোট- ৬১,৫০০/- টাকা) সহ গ্রেফতার করা হয়ছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।