নিজস্ব প্রতিবেদক :
সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে র্যাবের সাড়াশি অভিযান চলছে। শুক্রবার ভোর রাতে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পোস্ট বসিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে একটি মাইক্রোবাসসহ আটক করে র্যাব -৪।

র্যাব -৪ প্রেসবিজ্ঞতিতে শুক্রবার সকালে জানান গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি করলে গাড়ির ভিতর থেকে ৩১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ ও দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো দিনাজপুরের মোহাম্মদ জাকির হোসেন (৩৪), ও জয়পুরহাটের মোহাম্মদ সুমন(২৬) ।

র্যাব -৪ সিপিসি -২ নবীনগর ক্যাম্পের কমান্ডার মাজহারুল ইসলাম বলেন আটককৃতরা দেশের বিভিন্ন জায়গা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা, সাভারসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলো।
র্যাব -৪ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে।