আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বেপোয়ারা দ্রুত গতির ড্রাম ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহত

মোঃ শামীম হোসেন, নিজস্ব প্রতিবেদক :

সাভারে বেপোয়ারা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক নামের (২৮) এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ বলছে, বুধবার বিকেলে পোশাক কারখানায় যাওয়ার পথে পদ্মারমোড় এলাকায় দ্রুত গতির একটি বেপোয়ারা ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ট্যানারি পুলিশ ফাঁড়ি ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ওই ড্রাম ট্রাকের চালক বেপোয়ারা ভাবে গাড়ি চালাচ্ছিলেন তাই দুর্ঘটনা ঘটেছে। এসময় আরও বড় দুর্ঘটনা ঘটতো বলে আশঙ্কা করেছেন তারা।
এবিষয়ে ওই গাড়ির এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,

রাস্তায় গাড়ি চললে তো মানুষ মারা যেতেই পারে তাতে কি করার আছে। এদিকে সংসারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুচিন্তায় পড়েছেন নিহতের পরিবার। তারা ওই গাড়ি চালকের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন। নিহত ওই পোশাক শ্রমিকের বাড়ি তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায়।

এঘটনায় সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির আইসি জাহিদুল ইসলাম বলেন, ওই ড্রাম ট্রাকের চালককে আটকের প্রক্রিয়া চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ