আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

হাট ইজারাদারকে প্রান নাশের হুমকি দিয়ে খাজনার টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের বিরুলিয়ার সাদুল্লাপুর হাট ইজারাদারকে প্রান নাশের হুমকি দিয়ে খাজনার টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় দুই বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক সজল হোসেন । এর আগে গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন- বিরুলিয়ার জিল্লু মিয়ার ছেলে মনু মিয়া (৩২) ও মোহর আলীর ছেলে আলমাস (৩৫)। তারা এলাকায় চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিডোগ রয়েছে।

ভুক্তভোগী হলেন- একই এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ কালাম। তিনি টেন্ডারের মাধ্যমে ওই হাটের ইজারা পেয়েছেন।

সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে কালামকে ইজারা বাতিল করে চলে যাওয়ার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ প্রান নাশের হুমকি দিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ১১ টার দিকে বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন বাদীর বাসার সনে এসে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। একই সাথে ইজারা ছেড়ে দিয়ে চলে যেতে বলেন।

ভুকভোগী কালাম বলেন, আমি টেন্ডারের মাধ্যমে বাজারের ইজারা পেয়েছি। আলমাস ও মনু জোর করে সেই বাজারের খাজনা তুলছেন। আমার লোকজনকে খাজনা তুলতে দিচ্ছেন না।

অভিযুক্ত আলমাস বলেন, ওই বাজারটি গত ৫০ বছর ধরে স্কুল এবং মাদ্রাসার নামে ইজারা হয়। কিন্তু কালাম কৌশলে ওই ইজারা নিয়েছেন। এলাকাবাসীর সিদ্ধান্তে আমি ওই বাজার থেকে গত সপ্তাহে ৩ হাজার ২০০ ও আজ ২০০ টাকা খাজনা তুলেছি। তা আমার কাছেই রয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক সজল হোসেন বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ