রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রমজান মাসব্যাপী সমগ্র উপজেলার ১৬টি ইউনিয়ন ১টি পৌরসভার আলোচনা সভা,
ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন হিসেবে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টায় সুতিপাড়া ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯শে এপ্রিল -২০২২) বিকেল পাঁচ ঘটিকার সময় সুতিপাড়া ইউনিয়নের আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র রমজান উপলক্ষে সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান
আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।
আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এমএ মালেক বলেন বর্তমান এমপি দূর্বল ও স্বার্থনেষী।তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচনে টাকার বিনিময়ে মনোনয়ন বানিজ্য করেছেন এবং নির্বাচন হওয়ার পরই বিদ্রোহী বিজয়ী চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়ে বিতর্কিত হয়েছেন।
তার কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। তিনি বিএনপির নেতা-কর্মীদের সুযোগ সুবিধা দিচ্ছেন।আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করেন না।
তিনি ধামরাইয়ে সাধারণ মানুষের সাথে মিশে না, ধামরাইয়ে তেমন কোন উন্নয়ন তিনি করছেন না, যত উন্নয়ন হয়েছে আমি এমপি থাকার সময়ই হয়েছে,
তাই মানুষ এখন বুঝতে পেরেছে ধামরাইয়ের উন্নয়নের জন্য কাকে প্রয়োজন। বর্তমান সাংসদ বেনজীর আহমদ এর বিরুদ্ধে বিগত উপজেলা নির্বাচনের সময় নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগ করেন।
এসময় তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে আশা করি নেত্রী আমাকে নৌকা উপহার দিবে এবং ধামরাই এর অনেক কাজ করার বাকি আছে,
তাই আমি যদি আগামীতে নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই বাকি কাজগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ।আপনারা সবাই মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্হ থেকে আরো বেশি বেশি উন্নয়ন ও অগ্রগতি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইপি, আন্তর্জাতিক ব্যবসায়ী ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান,
ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মোহাদ্দেছ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ধামরাই উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি,
ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বেলায়েত হোসেন পাঠান,
ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।