মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর বিআরডিবি‘র উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (এমপি)।
এমসয় সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জয়।
পরে ক্ষতিগ্রস্ত ১৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে সাড়ে ৩৬ লক্ষ টাকার প্রনোদনা ঋণের চেক ও এক শত ফলজ গাছের চারা বিতরণ করা হয়।