আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ভাতিজার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় ভাতিজার দায়ের করা চেক জালিয়াতি মামলায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য হলেন মোহাম্মদ আলী (৪৫)। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার মৃত তবিজ উদ্দিনের ছেলে। ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলী কয়েক বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ভাতিজা জাহাঙ্গীরের কাছ থেকে আট লাখ টাকা নেয়। এই টাকা ফেরত দিতে টালবাহানা করেন মোহাম্মদ আলী।

পরে স্থানীয় সালিশে টাকার পরিবর্তে একটি চেক প্রদান করেন তিনি। এই একাউন্টে কোন টাকা না থাকায় জাহাঙ্গীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার সহকারী উপপরিদশক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীকে আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ