আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে, ইফতার ও দোয়া মাহফিল

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাই উপজেলার ৩নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা খেলার মাঠে আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ধারাবাহিকতাসহ বালিয়া ইউনিয়নের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য নেতাকর্মীদের অবশ্যই বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং নিজ নিজ এলাকার উন্নয়ন জনগণের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। কেউ গুজবে কান দিবেন না।মনে রাখবেন বৈশ্বিক মহামারী করোনা কালেও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উন্নয়ন মূলক কাজ চলমান ছিল। পদ্মা সেতু থেকে শুরু করো দেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নের পথে।দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এসময় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,উপজেলা কৃষক লীগের আহবায়ক ও বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুব আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ