রনজিত কুমার পাল,নিজস্ব প্রতিবেদক,
পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষ -১৪২৯ বঙ্গাব্দ, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক মিলন-উৎসবের দিন,
বাঙালির জাতীয় জীবনে পরম আনন্দের দিনে ধামরাইবাসী সহ দেশের সকলকে পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মোহাদ্দেছ হোসেন।
তিনি বলেন বৈশ্বিক মহামারী করোনার কারণে বিগত দুই বছর উৎসবপ্রিয় বাঙালি জাতিকে পহেলা বৈশাখ উদযাপন করতে হয়েছে ঘরবন্দি অবস্থায়। আশা করছি এ’বছরেন পহেলা বৈশাখ আবার আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষভাবে স্বীকৃত।পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে, যা বাঙালি হিসেবে বিশ্বের বুকে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রুপকল্প-২০৪১ অনুযায়ী বাংলাদেশ হবে একটি উন্নত ও সুখী -সমৃদ্ধ দেশ।এই রুপকল্প আজ আপাময় দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিনত হয়েছে।
অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঐক্য আরো সুদৃঢ় করুক এবং সাম্প্রদায়িকতা,ধর্মান্ধতা ও দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি ও সাহস জোগাক এ’শুভ কামনায় বাংলা শুভ নববর্ষ -১৪২৯ ধামরাই উপজেলাবাসী সহ
প্রতিটি বাঙালির জাতীয় ও ব্যক্তিজীবনে অনাবিল সুখ -শান্তি- সমৃদ্ধি বয়ে আনুক এ’ প্রত্যাশা রেখে আবারোও সবাইকে পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।