আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

জাঁকজমকপূর্ণভাবে জা‌বি‌তে নববর্ষ উদযা‌পিত

আব্দুল্লাহ আল মামুন, জা‌বি প্রতি‌নি‌ধি:

মঙ্গল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানাদির মধ্যদিয়ে সংস্কৃ‌তিক রাজধানী খ‌্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বাংলা নববর্ষ-১৪২৯।

‘মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’ প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণিল আয়োজনে উতসব‌টি পা‌লিত হ‌য়ে‌ছে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকাল সোয়া আটটায় উপাচার্য (রুটিন দায়িত্বে নিযুক্ত) অধ্যাপক ড. মোঃ নূরুল আলম বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

শু‌ভেচ্ছা বি‌নিময় শে‌ষে সকাল ১০টায় উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত অধ্যাপক ড. নুরুল আলনের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।

পহেলা বৈশাখ সবার জন্য সুখ, সমৃদ্ধি, ও কল্যাণ বয়ে আনুক কামনা ক‌রে অধ‌্যাপক নুরুল আলম ব‌লেন, ” বাংলা নববর্ষ উতসব বাঙালি জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য রক্ষা এবং পহেলা বৈশাখের উৎসবের মাত্রা বহুগুণে বৃদ্ধির জন্য সরকার ভাতা প্রদানের মাধ্যমে বিশেষ প্রণোদনা দিচ্ছে। এজন্য আম‌ি সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

সকাল পোনে দশটায় বর্ষবরণ উপলক্ষে পুরাতন কলা ভবনের সম্মুখে মৃৎ মঞ্চে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বেলা এগারোটায় মহুয়া তলায় বাংলা বিভাগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বেলা সাড়ে তিনটায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্র এবং

শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষদ ও বিভাগ পৃথক পৃথকভাবে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ